রাজধানীর কারওয়ানবাজারে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ দমাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
রবিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থালে দেখা গেছে. মোবাইল ব্যবসায়ীদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ দুপুর দেড়টার দিকে কারওয়ানবাজার মোড় অবরোধদ করতে গেলে পুলিশ বাধা দেয় এবং আন্দোলনকারীদের ছত্রভঙ করতে পুলিশ একাধারে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পরিস্থিনি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী।